News71.com
 Bangladesh
 26 Jan 22, 07:37 PM
 152           
 0
 26 Jan 22, 07:37 PM

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত ।।

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত ।।

নিউজ ডেস্কঃ ফরিদপুরে ট্রাক চাপায় ফারহান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আকাশ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফারহান শহরের কমলাপুরের পিয়ন কলোনি এলাকার বাসিন্দা।

জানা যায়, জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে ওই দুই যুবক সিঅ্যান্ডবি ঘাট এলাকায় যাওয়ার পথে টেপাখোলা লেকপাড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ফারহান নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী আকাশকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, মরদেহ ও মোটরসাই‌কেল থানা পু‌লিশের হেফাজ‌তে আ‌ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন