News71.com
 Bangladesh
 26 Jan 22, 07:38 PM
 149           
 0
 26 Jan 22, 07:38 PM

স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ২৮ জনের জরিমানা।।

স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ২৮ জনের জরিমানা।।

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যবিধি না মানায় ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ২৮ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮টি মামলায় ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার কুরশিয়া আকতার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা মহামারি বিস্তার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। ২৪ ঘণ্টায় স্বাস্থ্যবিধি না মানায় ৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮টি মামলায় ২৮ জনকে ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন