
নিউজ ডেস্কঃ বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরও এক স্কুলছাত্র। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
এর আগে বুধবার সকালে উপজেলার বার্থী কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই স্কুলছাত্র হলো- গৌরনদী উপজেলার বার্থী এলাকার মালেক বেপারীর ছেলে অন্তর বেপারী (১৬) ও তারাকুপি এলাকার জালাল ফকিরের ছেলে রেদোয়ান ফকির (১৬)। নিহত দুজন বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। আহত অপর স্কুলছাত্রের নাম কাইয়ুম ঘরামি (১৭)। সে গৌরনদী উপজেলার গাইনের পাড় এলাকার সেলিম ঘরামির ছেলে। সে নিহত ওই দুই স্কুলছাত্রের সহপাঠী।