News71.com
 Bangladesh
 26 Jan 22, 08:09 PM
 152           
 0
 26 Jan 22, 08:09 PM

রাজশাহীতে বেড়েছে শীতের কাঁপন।।

রাজশাহীতে বেড়েছে শীতের কাঁপন।।

নিউজ ডেস্কঃ রাজশাহীতে টানা পাঁচ দিন থেকে বৈরি আবহাওয়া বিরাজ করছে। মেঘলা আবহাওয়া থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তারপর মাঝে একদিন উঠেছিল রোদ।বুধবার (২৬ জানুয়ারি) সারা দিন রাজশাহীতে সূর্যের দেখা মেলেনি। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা। আর দিনভর সাদা মেঘে ঢেকে ছিল পুরো রাজশাহী। এতে বেড়েছে শীতের কাঁপন।

বিশেষ করে শহরে ছিন্নমূল মানুষগুলো আবারও দুর্ভোগে পড়েছেন। মাঘ মাসের শীতের এই তীব্রতায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া এসব মানুষের। জীবিকার তাগিদে ঘনকুয়াশা, মেঘ আর হাড় কাঁপানো শীতের মধ্যেই সকাল-সন্ধ্যা এক করে কাজ করে যাচ্ছেন। সারা দিন রোদের দেখা না মেলায় শীতের অনুভূতি বেড়েছে দ্বিগুণ। তাই সন্ধ্যার পর থেকেই শহরের নিম্ন আয়ের মানুষকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার বলছে, মেঘলা আবহাওয়া এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও এই কয়েকদিন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছে। তবে কুয়াশা ও মেঘ-বৃষ্টির কারণে রাজশাহীতে শীতের দাপট কমছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন