News71.com
 Bangladesh
 26 Jan 22, 08:18 PM
 150           
 0
 26 Jan 22, 08:18 PM

সংবিধানের পর্যালোচনা প্রয়োজন।। মেনন

সংবিধানের পর্যালোচনা প্রয়োজন।। মেনন

নিউজ ডেস্কঃ দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের পর্যালোচনা প্রয়োজন বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। এ জন্য তিনি সংসদের আগামী অধিবেনে বিশেষ কমিটি গঠন করার দাবি জানিয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রাশেদ খান মেনন এ দাবি জানান। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এই সংবিধানের পর্যালোচনা হওয়া প্রয়োজন। সংসদ নেতাকে অনুরোধ জানাই তিনি যেন এই সংসদের আগামী অধিবেশনে সংবিধান পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করে দেন। যেখানে ধর্মীয় রাজনীতি থেকে শুরু করে সব বিষয়ে আমরা নতুন করে ভাবতে পারবো। সংবিধানের ৭০ বিধি প্রশ্নে সংবিধান সংশোধন অতি জরুরি।

মেনন বলেন, বঙ্গবন্ধু সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে সংবিধান দিয়েছিলেন, তা সংসদীয় ব্যবস্থার অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। দুর্ভাগ্যজনকভাবে তার আমলেই এই সংবিধানের মৌল বিষয়গুলির পরিবর্তন ঘটিয়েছিল। আর সামরিক শাসকরা নিজেদের ক্ষমতার স্বার্থে এবং পাকিস্তানি রাজনীতি ফিরিয়ে আনতে ওই সংবিধানকে ভোতা ছুরি দিয়ে জবাই করেছিল। সংবিধানের দ্বাদশ ও পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের মৌল চরিত্র কিছুটা ফিরিয়ে আনলেও এমন সব বিধি বর্তমান, যা সরকার পরিচালনায় প্রধান নির্বাহীর একক নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে এবং সংবিধানকে ধর্মীয় রূপ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন