News71.com
 Bangladesh
 26 Jan 22, 08:38 PM
 177           
 0
 26 Jan 22, 08:38 PM

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬৬।।

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৬৬।।

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রি ও সেবনের অপরাধে ৬৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২২ হাজার ৫১৬ পিস ইয়াবা, ৪০৪ গ্রাম ২৯১ পুরিয়া হেরোইন ও ২৮ কেজি ১৬০ গ্রাম ১৩৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন