News71.com
 Bangladesh
 26 Jan 22, 08:46 PM
 172           
 0
 26 Jan 22, 08:46 PM

শাবির ঘটনায় অবহেলা থাকলে ব্যবস্থা।। শিক্ষামন্ত্রী

শাবির ঘটনায় অবহেলা থাকলে ব্যবস্থা।। শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক দফার আন্দোলনে পরিণত হওয়ার পেছনে যে বা যারাই হোক না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নিজ বাস ভবনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, যে ঘটনাগুলো ঘটে গেছে, যে কারণে কয়েকটি দফার আন্দোলন হঠাৎ করে এক দফায় পরিণত হলো, এই সময়ে যেসব ঘটনা ঘটেছে, সে বিষয়গুলো ক্ষতিয়ে দেখব। সেখানে কারও যদি ত্রুটি, বিচ্যুতি, অবহেলা থাকে তার সবকিছুই ক্ষতিয়ে দেখা হবে এবং তিনি যেই হন না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন