News71.com
 Bangladesh
 27 Jan 22, 12:18 PM
 208           
 0
 27 Jan 22, 12:18 PM

রাজধানীর হানিফ ফ্লাইওভারে দূর্ঘটনা॥ বাসের ধাক্কায় দুমডে মুচড়ে গেল অটোরিকশা-অ্যাম্বুলেন্স

রাজধানীর হানিফ ফ্লাইওভারে দূর্ঘটনা॥ বাসের ধাক্কায় দুমডে মুচড়ে গেল অটোরিকশা-অ্যাম্বুলেন্স

নিউজ ডেস্কঃ রাজধানীর হানিফ ফ্লাইওভারে নরসিংদী মেঘালয় নামে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে দুইটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি অ্যাম্বুলেন্স। এ সময় কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থল থেকে ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, যাত্রীবাহী মেঘালয় পরিবহন ব্রেক ফেল করার কারণে এলোপাথাড়িভাবে দুইটি অটোরিকশা ও একটি অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়েছে। যাত্রীবাহী বাস জব্দসহ বিস্তারিত জানার জন্য পুলিশ ঘটনাস্থলে আছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন