News71.com
 Bangladesh
 27 Jan 22, 12:19 PM
 182           
 0
 27 Jan 22, 12:19 PM

বাংলাদেশ পুলিশে সংযোজন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স॥

বাংলাদেশ পুলিশে সংযোজন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশকে ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী করে গড়ে তুলতে তথ্য প্রযুক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে পুলিশের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে ভবিষ্যতে পুলিশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ড্রোন ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হবে।পুলিশ সপ্তাহ-২০২২ এর চতুর্থ দিনে বুধবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে।

এই সম্মেলনে বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে বিভিন্ন ইউনিট থেকে প্রাপ্ত প্রস্তাবের ওপর আলোচনা হয়। সভায় পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। এতে আইজিপি মাঠপর্যায়ের কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন। অতিরিক্ত আইজি মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিগন, পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগন অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন