News71.com
 Bangladesh
 27 Jan 22, 06:50 PM
 183           
 0
 27 Jan 22, 06:50 PM

দেশের ক্ষমতাসীনদের অপকর্ম আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত॥ গয়েশ্বর চন্দ্র রায়

দেশের ক্ষমতাসীনদের অপকর্ম আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত॥ গয়েশ্বর চন্দ্র রায়

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে ক্ষমতাসীনদের অপকর্ম, গণতন্ত্র বন্দী ও ভোটাধিকার হরণের তথ্য আজ বিশ্ব জেনে গেছে। আন্তর্জাতিকভাবে দেশের অবস্থান স্পষ্ট হয়ে গেছে।বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাকশাল-গণতন্ত্রহত্যার কালো দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র বলেন, সরকারের অপকর্মের যে তথ্য প্রকাশিত হয়েছে তা ঢাকতে সরকার আবারও লবিস্ট নিয়োগ করছে। পররাষ্ট্রমন্ত্রী বললেন- আমেরিকায় আমাদের চেয়ে বেশি অন্যায় হয়, বেশি মানবাধিকার লঙ্ঘন হয়। তার মানে তিনি নিজেও স্বীকার করলেন দেশে অপকর্ম হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আজকে বিশ্ব বিবেককে থামিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর এক বক্তব্যে বলেছিলেন- মানুষ পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি। যেদিকে তাকাই সব আমার লোক। সব চাটার দল। আজ সেই চাটার দলই ক্ষমতায়। যে কারণে এদের কাছে সুশাসন আশা করা যায় না। দেশের সম্পদ লুটপাট করা ওদের চরিত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন