News71.com
 Bangladesh
 28 Jan 22, 11:01 AM
 1438           
 0
 28 Jan 22, 11:01 AM

ব্যালট ছিনতাই মামলায় রাজশাহীত সাবেক ইউপি সদস্য গ্রেফতার॥

ব্যালট ছিনতাই মামলায় রাজশাহীত সাবেক ইউপি সদস্য গ্রেফতার॥

নিউজ ডেস্কঃ রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল এবং সে ঘটনায় মামলাও হয়েছে। ওই মামলার প্রধান আসামি করা হয়েছে সাবেক ইউপি সদস্য আফাজ উদ্দিনকে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে চারঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বামনদিঘী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আফাজ উদ্দিন শলুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন। রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ২৬ ডিসেম্বর নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাই মামলার প্রধান আসামি ছিলেন আফাজ উদ্দিন। তাকে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন