News71.com
 Bangladesh
 28 Jan 22, 07:41 PM
 171           
 0
 28 Jan 22, 07:41 PM

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৯॥

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫৯॥


নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ৬ হাজার ৫৭২ পিস ইয়াবা, ৬০৫ গ্রাম ১৬৫ পুরিয়া হেরোইন, ১৮ কেজি ৭৯০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা ও ১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন