News71.com
 Bangladesh
 28 Jan 22, 10:04 PM
 184           
 0
 28 Jan 22, 10:04 PM

অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কর্মীর অভাবে নেভানো যায়নি আগুন॥

অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কর্মীর অভাবে নেভানো যায়নি আগুন॥

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানায় সব ধরনের অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও অভিজ্ঞ কর্মীর অভাবে আগুন নেভানো যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আনিস নামে একজন শ্রমিক জানান, কারখানার ভেতরে পানি ঠিকভাবে দিতে পারছিলেন না ফায়ার সার্ভিসের কর্মীরা। বন্ধ থাকা কয়েকটি গেট খুলে দিয়েছি, এখন পানি দেওয়া যাচ্ছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন