News71.com
 Bangladesh
 28 Jan 22, 10:16 PM
 189           
 0
 28 Jan 22, 10:16 PM

ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক॥

ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক॥

নিউজ ডেস্কঃ ৮৪ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা থেকে মো. মাজাহারুল ইসলাম বাবু (২৪) নামে এক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প। আটক বাবু পার্শ্ববর্তী নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম কাটলী এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন খবর পেয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভৈরবের নাটালের মোড় এলাকায় একটি পিকআপভ্যানসহ মো. মাজাহারুল ইসলাম বাবুকে আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ৮৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বাবুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন