News71.com
 Bangladesh
 29 Jan 22, 06:32 PM
 190           
 0
 29 Jan 22, 06:32 PM

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২॥

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২॥

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে।শনিবার(২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের মহাদেবপুর বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বলেন, পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস মহাদেবপুর বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে থাকা অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জন মারা যান। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক ও সহকারী পালিয়ে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় একটি মামলাও হবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন