
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের শঙ্কার মধ্যেই দুই বছর পর পূর্বাচলে স্থায়ী ভবনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২২ আয়োজন করে সন্তুষ্ট আয়োজকসহ ব্যবসায়ীরা। ফলে এবার বাড়ছে না সময়। নির্দিষ্ট দিন ৩১ জানুয়ারিই পর্দা নামছে মেলার। শনিবার (২৯ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এবিষয়ে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্যমেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, দুই বছর পর বাণিজ্যমেলার আয়োজন করে আমরা সন্তুষ্ট। আমরা শঙ্কিত ছিলাম রাস্তার জন্য দর্শনার্থীদের আগমণ নিয়ে। কিন্তু আমাদের সে শঙ্কা মিথ্যা প্রমাণ হয়েছে। আগামী ৩১ জানুয়ারি বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান হবে।