News71.com
 Bangladesh
 29 Jan 22, 09:42 PM
 293           
 0
 29 Jan 22, 09:42 PM

চলতি বছরই সারে ভর্তুকি লাগবে ২৮ হাজার কোটি টাকা॥কৃষিমন্ত্রী

চলতি বছরই সারে ভর্তুকি লাগবে ২৮ হাজার কোটি টাকা॥কৃষিমন্ত্রী

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়ায় দেশে চলতি অর্থবছরে (২০২১-২২) সারে ভর্তুকিতে ২৮ হাজার কোটি টাকা লাগবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শনিবার (২৯ জানুয়ারি) ঢাকায় এফডিসিতে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের যথাযথ পদক্ষেপ নিয়ে’ ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এতো বিশাল অংকের ভর্তুকি কোথা থেকে আসবে এ বিষয়ে সরকার দু:শ্চিন্তায় রয়েছে। তবে উন্নয়ন কর্মকাণ্ডের গতি শ্লথ হলেও সারে ভর্তুকি দিয়ে যাবে সরকার।

বর্তমান সরকার কর্তৃক সারের ৪ দফা দাম কমানোর যুগান্তকারী সিদ্ধান্ত ও ভর্তুকি দেওয়ার প্রসঙ্গ তুলে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, চলতি অর্থবছরে সারের ভর্তুকিতে ২৮ হাজার কোটি টাকা লাগবে। এখন পর্যন্ত ১৯ হাজার কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে এবং আগামী জুন পর্যন্ত আরও ৯ হাজার কোটি টাকা (মোট ২৮ হাজার কোটি) প্রয়োজন হবে। আন্তর্জাতিক বাজারে সারের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও পরিবহণ ব্যয় বাড়ার ফলেই এ বিশাল অংকের ভর্তুকি লাগবে। এমনিতে আমাদের প্রতিবছর ৮ থেকে ৯ হাজার কোটি টাকা ভর্তুকিতে লাগে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন