News71.com
 Bangladesh
 29 Jan 22, 09:43 PM
 169           
 0
 29 Jan 22, 09:43 PM

পারিবারিক কলহের জেরে নাটোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন॥ গ্রেফতার ২

পারিবারিক কলহের জেরে নাটোরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন॥ গ্রেফতার ২

নিউজ ডেস্কঃ পারিবারিক কলহের জের ধরে নাটোরে স্বামী ও তার সহযোগীর ছুরিকাঘাতে স্ত্রী মিম আক্তার (২২) খুন হয়েছে। এ ঘটনায় স্বামী রাজু প্রামাণিক ও তার সহযোগী তাসনিমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় সদর উপজেলার হালসা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মিম আক্তার ওই গ্রামের আব্দুল মমিনের মেয়ে। আর অভিযুক্ত রাজু নাটোর শহরের বুড়াদর্গা এলাকার সুজন প্রামানিকের ছেলে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে বিয়ের পর থেকে রাজু তার স্ত্রীকে মারধর করতেন। পরে স্ত্রী মিম আক্তার নির্যাতন থেকে নিজেকে রক্ষায় তার বাবার বাড়িতে চলে যান। সেখান থেকে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে কয়েকবার চেষ্টা করেন স্বামী রাজু। কিন্তু নির্যাতনের ভয়ে স্বামীর বাড়িতে যেতে রাজি হন না। আজ সকালে একইভাবে স্বামী রাজু ও তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে স্ত্রীকে আনতে যান। এতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মিমকে উপুর্যপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। এতে মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিম আক্তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন