News71.com
 Bangladesh
 29 Jan 22, 09:46 PM
 187           
 0
 29 Jan 22, 09:46 PM

দেশে ভোজ্য তেলের দাম বাড়তে পারে॥বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্য তেলের দাম বাড়তে পারে॥বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ ‘ভোজ্য তেল ব্রাজিল থেকে আমদানি করা হয়। তাই সেখানে দাম বাড়লে বাংলাদেশেও ভোজ্য তেলের দাম আরও বাড়তে পারে’ বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে পণ্য দাম প্রায় সময় বাড়ে। এ বারের আসন্ন রমজানকে ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ চলছে। খোলা বাজারে ন্যাজ্যমূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানো হবে। টিসিবি’র পণ্য বিক্রির পরিমাণও ডাবল করা হবে রমজানে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রমজানের নিত্য পণ্যের বাজার। এজন্য বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, লালমনিরহাটের ব্র্যান্ডিং ফসল ভুট্টার চাষাবাদ ব্যাপক। তাই এ জেলায় ভুট্টাজাত শিল্পকারখানা প্রতিষ্ঠার কাজ করা হচ্ছে। একই সঙ্গে এ জেলায় অর্থনীতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলমান রয়েছে। বর্তমান সরকার ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রসারণ কল্পে কাজ করছে। এরই অংশ হিসেবে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হলে উভয় দেশের বাণিজ্যের প্রসার ঘটবে। বন্ধ থাকা এ স্থলবন্দর চালু করারও পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়াও বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের সাথে রেলপথ যোগাযোগ সচল করে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের রেলপথ মন্ত্রণালয়কে বলা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন