News71.com
 Bangladesh
 29 Jan 22, 09:46 PM
 206           
 0
 29 Jan 22, 09:46 PM

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১॥ আহত ৮

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১॥ আহত ৮

নিউজ ডেস্কঃ জামালপুরের দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী সবুজ পাড়া গ্রামে জমি সংক্রান্ত জের ধরে সংর্ঘষের ঘটনায নবী আলম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়ছে কমপক্ষে ৮ জন। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার সনন্দবাড়ী সবুজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত নবী আলম সবুজপাড়া গ্রামের মৃত জুরান আলীর ছেলে।

আহতরা হলেন- শাহিন, সাইদ, আলেয়া, নবীরন, শহীদ আলী,আল আমিন, জমেলা ও তারা মিয়া। এদের মধ্যে শাহিন ও জামেলা বেগমের অবস্থা আশংকা জনক। আহতদের আশেপাশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত সবুজপাড়া গ্রামের আকমত আলীর সাথে নবী আলমের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দুপুরে বিরোধপূর্ণ জমিতে আকমত যাওয়ার চেষ্টা করলে নবী আলম বাধা দিলে উভয় মধ্য সংর্ঘষ বাধে। সংর্ঘষে ঘটনাস্থলেই মারা যায় নবী আলম। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর জানান, মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন