News71.com
 Bangladesh
 30 Jan 22, 12:26 PM
 190           
 0
 30 Jan 22, 12:26 PM

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫॥

শিবচরের এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫॥

নিউজ ডেস্কঃ মাদারীপুর জেলার শিবচরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন সড়কে যাত্রীবাহী গ্রামীণ পরিবহনের বাসের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হলে উদ্ধার করতে আসা এলাকাবাসীকে অপর একটি যাত্রীবাহী বাস পিষে দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ-এ দাঁড়িয়েছে।শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়দের ওপর অপর বাসের চাপা দেওয়ার ঘটনায় আরও তিনজনসহ ১০ মিনিটের ব্যবধানে চারজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় আরও একজনের মৃত্যু হয় বলে জানা গেছে। নিহতরা হলেন- প্রাইভেটকার যাত্রী সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লবদী গ্রামের খলিল মাতুব্বর (৭০), শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ফেলু হাজীকান্দি গ্রামের মোস্তফা শিকদার (৫০), তার ভাই নুরুল ইসলাম শিকদারের স্ত্রী রোকেয়া বেগম (৪০), মাদবরচর ইউনিয়নের শরীফকান্দি গ্রামের ভ্যানচালক লিটন শরীফ (৪০) ও স্থানীয় মোফাজ্জেল হোসেন (৫৫)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন