News71.com
 Bangladesh
 30 Jan 22, 08:51 PM
 169           
 0
 30 Jan 22, 08:51 PM

রাবনাবাদ চ্যানেলে ৬০০ মিটার রাস্তা নির্মাণ করবে সরকার॥  

রাবনাবাদ চ্যানেলে ৬০০ মিটার রাস্তা নির্মাণ করবে সরকার॥   

নিউজ ডেস্কঃ রাবনাবাদ চ্যানেলের নদীর তীর রক্ষার জন্য ৬০০ মিটার রাস্তা নির্মাণ করবে সরকার। এলক্ষ্যে তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৭ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৮৪০ টাকা।রোববার (৩০ জানুয়ারি) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালে সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, আজকে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটির তিনটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সাতটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি, কৃষি মন্ত্রণালয়ের তিনটি, শিল্প মন্ত্রণালয়ের একটি, জননিরাপত্তা বিভাগের একটি এবং স্থানীয় সরকার বিভাগের একটি প্রস্তাবনা ছিল। কমিটির অনুমোদিত ১৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১,৩৮৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৬৪ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ৪৪৯ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৮৮১ টাকা এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক ঋণ ৯৩৭ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৮৩ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন