News71.com
 Bangladesh
 30 Jan 22, 09:00 PM
 173           
 0
 30 Jan 22, 09:00 PM

আওয়ামী লীগ চরিত্রগতভাবেই একটি স্বৈরতান্ত্রিক দল॥ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগ চরিত্রগতভাবেই একটি স্বৈরতান্ত্রিক দল॥ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিউজ ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক দল। তারা একটি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগ যারা প্রতিষ্ঠা করেছিলেন, তাদের বাদ দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগের যারা নেতৃত্বে এসেছিলেন তাদের অন্তরে ও গঠনে ডেমোক্রেসি ছিল না। তাই ১৯৭১ সালের পরে অতিদ্রুত আওয়ামী লীগ সেই পথে ধাবিত হলো এবং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করল। তারা গণতন্ত্রকে হত্যা করে ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা করল। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাকশাল প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিনগুলোর মধ্যে সব চাইতে কলঙ্কযুক্ত একটি দিন। কারণ আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন মুক্ত চিন্তার একটি সমাজ বিনির্মাণের জন্য। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সেই আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, ১৯৭১ সালেই শুধু এ দেশের মানুষ যুদ্ধ করেনি। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এ দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৫২ থেকে ১৯৭১-এর স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত নিরন্তর সংগ্রাম করে গেছে। বাকশাল ছিল সেই সংগ্রামী মানুষগুলোর সাথে একটি প্রতারণা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন