News71.com
 Bangladesh
 30 Jan 22, 10:14 PM
 456           
 0
 30 Jan 22, 10:14 PM

৮৪৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার॥  

৮৪৪ কোটি টাকায় এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার॥   

নিউজ ডেস্কঃ কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো), মরক্কো ও রাশিয়া থেকে এক লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৮৪৪ কোটি ৪৭ লাখ ৩১ হাজার ৮৭৫ টাকা। রোববার (৩০ জানুয়ারি) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ সংক্রান্ত পৃথক চারটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, রোববার অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত কমিটির তিনটি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ক্রয় সংক্রান্ত কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ৩টি, কৃষি মন্ত্রণালয়ের ৩টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, জননিরাপত্তা বিভাগের ১টি এবং স্থানীয় সরকার বিভাগের ১টি প্রস্তাবনা ছিল। কমিটির অনুমোদিত ১৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হজার ৩৮৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ৬৪ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ৪৪৯ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৮৮১ টাকা এবং দেশীয় ব্যাংক ও বৈদেশিক ঋণ ৯৩৭ কোটি ৯০ লাখ ৩২ হাজার ১৮৩ টাকা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন