News71.com
 Bangladesh
 30 Jan 22, 10:14 PM
 180           
 0
 30 Jan 22, 10:14 PM

রাত পোহালেই দেশের ২১৮ ইউপি নির্বাচন॥  

রাত পোহালেই দেশের ২১৮ ইউপি নির্বাচন॥   

নিউজ ডেস্কঃ ষষ্ঠ ধাপে ২১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংস্থাটি। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের উপকরণ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরাও মাঠে অবস্থান নিয়েছে। ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ৩১ জানুয়ারি ২২টি জেলার ৪২টি উপজেলায় মোট ২১৮টি ইউপিতে নির্বাচন হচ্ছে। এতে চেয়ারম্যান পদে ১ হাজার ১৯৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ হাজার ৫৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। এদিকে নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ১০০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন; মোট ১৪৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২ হাজার ১৮৬টি ভোটকেন্দ্রের ১৩ হাজার ৩০৫টি ভোটকক্ষের ভোটগ্রহণ করা হবে। ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন