
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি ইউনিয়ন পরিষদ কেন্দ্রের একটি বুথে ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরুতেই নষ্ট হয়ে গেছে। এতে করে ওই কক্ষের ২৬৫ ভোটার ভোট দিতে পারছেন না। তবে ইভিএম মেশিন সচল করার কাজ করছেন টেকনিশিয়ানরা। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইভিএম মেশিন কাজ না করায় ওই কক্ষের ভোটগ্রহণ আপাতত বন্ধ রয়েছে। টেকনিশিয়ানরা মেশিন সচল করার কাজ করছেন। আশা করা যায়, অল্প সময়ের মধ্যে মেশিন ঠিক হয়ে গেলে ভোটগ্রহণ শুরু হবে। ওই কক্ষের ভোটার রুহুল আমিন (৩৫) জানান, ইভিএম মেশিন নষ্ট হয়ে পড়েছে। এক ঘণ্টা ধরে অপেক্ষা করেও ভোট দিতে পারছি না। ওই কক্ষের ভোটার ইসলাম উদ্দিন (৭০) একই কথা জানান। তিনিও ভোট দিতে অপেক্ষা করছেন।