News71.com
 Bangladesh
 31 Jan 22, 11:28 AM
 172           
 0
 31 Jan 22, 11:28 AM

আদালতের নির্দেশে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য ধ্বংস॥  

আদালতের নির্দেশে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য ধ্বংস॥   

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে আদালতের নির্দেশে প্রায় ৯ লাখ টাকারও বেশি সমমূল্যের জব্দকৃত অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মেয়াদোত্তীর্ণ বিস্কুট এবং জব্দকৃত চকলেট আগুনে পুড়ে ধ্বংস করলো মৌলভীবাজার মডেল থানা পুলিশ। রোববার (৩০ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার মডেল থানা প্রাঙ্গণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন সময়ে জব্দকৃত ৯ লাখ ৩১ হাজার শলাকা অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট, চকলেটসহ বেশ কিছু পণ্য পেট্রোল ঢেলে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। পুলিশ জানিয়েছে, ধ্বংস করা ভারতীয় এসব নাসির বিড়ির বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকারও বেশি হবে। এসময় সেখানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান (জিয়া), সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ওসি (তদন্ত) গেলাম মর্তুজা ও মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন