
নিউজ ডেস্কঃ করোনাকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের অন্যতম গন্তব্য সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ফ্লাইট শুরু করেছে। রোববার (৩০ জানুয়ারি) রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ আন্তর্জাতিক রুট হিসেবে ঢাকা থেকে শারজাহ-তে ফ্লাইট পরিচালনা শুরু করে। ফ্লাইট শুরুর পূর্বে মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া প্রার্থনা করা হয়।ঢাকা-শারজাহ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের একেএম জুনায়েদ পরিচালক-কাস্টমার সার্ভিস, ক্যাপ্টেন নূর উদ্দিন আল মাসুদ পরিচালক-ফ্লাইট অপারেশন্স, জুলফিকার আলী মহাব্যবস্থাপক- অপারেশন্স, ইমরান আহমেদ মহাব্যবস্থাপক-কাস্টমার সার্ভিস, একে আজাদ মহাব্যবস্থাপক-কাস্টমার সার্ভিসসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে সপ্তাহে ছয়দিন ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা। শারজাহতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বহুদিনের প্রত্যাশা অনুযায়ী ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। কোভিড-১৯ এ নির্দেশিত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে শনিবার (৩০ জানুয়ারি) ব্যতীত সপ্তাহের প্রতিদিন ঢাকা থেকে রাত ৯টায় ছেড়ে সরাসরি শারজাহতে স্থানীয় সময় রাত ১২টা ৩০মিনিটে পৌঁছাবে। অপরদিকে শারজাহ থেকে ঢাকার উদ্দেশ্যে মঙ্গল, বুধ ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় সকাল ৮টায় অবতরণ করবে।