News71.com
 Bangladesh
 01 Feb 22, 11:00 AM
 145           
 0
 01 Feb 22, 11:00 AM

টাকা আত্মসাতের অভিযোগে ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন রিমান্ডে॥

টাকা আত্মসাতের অভিযোগে ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তাসহ ১০ জন রিমান্ডে॥

নিউজ ডেস্কঃ জালিয়াতির মাধ্যমে দেশের বড় বড় শিল্পগ্রুপের ব্যাংক হিসাব থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হওয়া মামলায় ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তাসহ ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- ব্যাংকটির কারওয়ান বাজার শাখায় এসএমই সেলস টিম ম্যানেজার জাকির হোসেন, ইয়াসিন আলী, মো. দুলাল হোসাইন, আসলাম, আনিছুর রহমান ওরফে সোহান, মাহবুব ইশতিয়াক ভূইয়া, আব্দুর রাজ্জাক (৪৮), জাকির হোসেন (৪৪), মো. আনোয়ার হোসেন ভূইয়া (৫৬) ও মো. নজরুল ইসলাম (৫০)। গত ২৮ জানুয়ারি এই ১০ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাসান মাসুদ। আসামিপক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন