News71.com
 Bangladesh
 01 Feb 22, 11:01 AM
 175           
 0
 01 Feb 22, 11:01 AM

এফডিসির এমডি হতে চাইলে আরো আগেই পারতাম॥ অভিনেতা আলমগীর

এফডিসির এমডি হতে চাইলে আরো আগেই পারতাম॥ অভিনেতা আলমগীর

বিনোদন ডেস্কঃ সম্প্রতি বিতর্কের মুখে পড়েছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তার জায়গায় বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা আলমগীরকে এফডিসির এমডি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি উঠেছে। তবে এই পদে নিজেকে যোগ্য মনে করেন না বলে জানিয়েছেন আলমগীর। এছাড়া এমডি হতে চাইলে আরো ১২-১৩ বছর আগে হতে পারতেন বলেও জানিয়েছেন তিনি। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলমগীর বলেন, ‘আমার মনে হয়, আমি এফডিসির এমডি হওয়ার যোগ্যতা রাখি না। কারণ আমি খুবই অলস মানুষ। তবে যদি এখানকার এমডি হতে চাইতাম, তাহলে সেটা আরো ১২-১৩ বছর আগেই হতে হতে পারতাম।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন