News71.com
 Bangladesh
 01 Feb 22, 12:59 PM
 221           
 0
 01 Feb 22, 12:59 PM

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযান॥ আটক ৮৫

রাজধানীতে পুলিশের মাদকবিরোধী অভিযান॥ আটক ৮৫

নিউজ ডেস্কঃ রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৩৫৯ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম হেরোইন, ৭৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ লিটার দেশি মদ ও ৯৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন