News71.com
 Bangladesh
 01 Feb 22, 06:49 PM
 186           
 0
 01 Feb 22, 06:49 PM

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার॥

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বন্ধুত্বের বন্ধন জোরদার করার অঙ্গীকার করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিদ্যমান শক্তিশালী বন্ধন তুলে ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের দিকনির্দেশনার জন্য পৃথক শুভেচ্ছা বার্তা দিয়েছেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সোমবার সন্ধ্যায় হোটেল পূর্বাণীতে ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার কোভিড-সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধিতে নিজ নিজ সরকারের অঙ্গীকার তুলে ধরেন। বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন এবং জলবায়ু পরিবর্তন, জোরপূর্বক স্থানচ্যুতি এবং আঞ্চলিক নিরাপত্তার মতো আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদারিত্ব বাড়াতে তারা অঙ্গীকার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন