News71.com
 Bangladesh
 01 Feb 22, 06:50 PM
 195           
 0
 01 Feb 22, 06:50 PM

আবারও দেশের চার বিভাগে বৃষ্টির আভাস॥

আবারও দেশের চার বিভাগে বৃষ্টির আভাস॥

নিউজ ডেস্কঃ শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার কালে দেখা দিয়েছে বৃষ্টিপাতের প্রবণতা। এক্ষেত্রে খুলনাসহ চার বিভাগে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, এ অবস্থায় আগামী বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। এদিকে শৈত্যপ্রবাহের ব্যপ্তি কমে এসেছে।কমেছে তীব্রতাও। বর্তমানে নওগাঁ ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু জায়গা থেকে আরও প্রশমিত হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন