News71.com
 Bangladesh
 01 Feb 22, 07:56 PM
 202           
 0
 01 Feb 22, 07:56 PM

মানবাধিকার রক্ষায় বিদেশে চিঠি লিখেছি, লবিস্ট নিয়োগের জন্য নয়॥ মির্জা ফখরুল

মানবাধিকার রক্ষায় বিদেশে চিঠি লিখেছি, লবিস্ট নিয়োগের জন্য নয়॥ মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ দেশের সুনাম ক্ষুণ্ন করতে বিদেশে চিঠি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তার বিরুদ্ধে মিথ্যা একটি অভিযোগ নিয়ে কথা বলা হচ্ছে। তিনি চিঠি লিখেছেন, তাবে তা লবিস্ট নিয়োগের কোনো বিষয়ে নয়, লিখেছেন মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়ে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে কথা বলছেন সরকারের কয়েক জন মন্ত্রী। একটি চিঠির কপি দেখিয়ে মিথ্যাচার করা হচ্ছে। আপনারা দেখুন সেই চিঠি কাকে লেখা হয়েছিল এবং চিঠির বিষয়বস্তু কী ছিল। তিনি বলেন, বিএনপি মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল, মানবাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সবচেয়ে বড় ভ্যানগার্ড। আর তাই, বিএনপি তার আন্দোলন সংগ্রামের অংশ হিসাবেই দেশের ডেভেলপমেন্ট পার্টনারদের সমর্থন চায়, মানবাধিকার লঙ্ঘন বন্ধ চায়। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশি-বিদেশি অংশীদারদের এই সরকারের সব অপকর্ম সম্পর্কে অবগত করে রাখতে চায়। বিদেশে লেখা আমার ওই চিঠি কোনো লবিস্ট নিয়োগের নয়, মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের প্রতি আহবান মাত্র।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন