News71.com
 Bangladesh
 02 Feb 22, 11:26 AM
 180           
 0
 02 Feb 22, 11:26 AM

নিরাপদ খাদ্য নিশ্চিতে নজরদারি বাড়ান॥ রাষ্ট্রপতি

নিরাপদ খাদ্য নিশ্চিতে নজরদারি বাড়ান॥ রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ নিরাপদ খাদ্য নিশ্চিতে উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২২ উপলক্ষে মঙ্গলবার (ফেব্রুয়ারি ০১) এক বাণীতে তিনি এ নির্দেশনা দেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য সম্পর্কিত ১৩টি বিধিবিধান তৈরি করে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও বাজারজাতকরণের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়মিত নজরদারি এবং এ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবে।’কর্মক্ষম জাতি গঠনে সব মানুষের জন্য নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ ও পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন