News71.com
 Bangladesh
 02 Feb 22, 06:52 PM
 184           
 0
 02 Feb 22, 06:52 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত॥

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত॥


নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন ইজিবাইক যাত্রী। হতাহতরা মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের হাসিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের মানিক হালদার (৬০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন মাছ ব্যবসায়ী একটি ইজিবাইকে করে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা হাসিল নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন