News71.com
 Bangladesh
 03 Feb 22, 11:25 AM
 154           
 0
 03 Feb 22, 11:25 AM

বান্দরবানের রুমায় গুলি॥৩ সন্ত্রাসী নিহত- ২ সেনাসদস্য আহত

বান্দরবানের রুমায় গুলি॥৩ সন্ত্রাসী নিহত- ২ সেনাসদস্য আহত

নিউজ ডেস্কঃ বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী সেপ্রু এলাকায় সেনাবাহিনীর টহল দলের ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। এতে আহত হয়েছেন দুই সেনাসদস্য। এসময় উভয়পক্ষের গুলি বিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন শিবলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন