News71.com
 Bangladesh
 03 Feb 22, 11:32 AM
 189           
 0
 03 Feb 22, 11:32 AM

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে শরীয়তপুরের যুবক নিহত॥

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে শরীয়তপুরের যুবক নিহত॥

নিউজ ডেস্কঃ লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে প্রচণ্ড ঠাণ্ডায় প্রাণ হারিয়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার কামরুল হাসান বাপ্পী নামে এক যুবক। নিহত ৭ বাংলাদেশিদের পাঁচজনের বাড়ি মাদারীপুর জেলায় উল্লেখ করা হলেও একজনের বাড়ি শরীয়তপুরে।নিহত কামরুল হাসান বাপ্পী। নড়িয়া উপজেলা মোক্তারেরচর ইউনিয়নের মূলপাড়া চেরাগ আলী বেপারী কান্দি গ্রামের আবুল বাসার কাজীর ছেলে। নিহত বাপ্পীর এ তথ্য নিশ্চিত করে জানান, বাপ্পীর বাবা আবুল বাসার কাজী জানান, গত নভেম্বর মাসে কামরুল হাসান বাপ্পী ইতালি যাওয়ার উদ্দেশ্যে প্রথমে দুবাই যান। পরে সেখান থেকে লিবিয়া যান। লিবিয়া থেকে ২৩ জানুয়ারি ট্রলারে উঠেন ইতালি যাওয়ার উদ্দেশ্যে। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ইঞ্জিনচালিত নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু হয়। নিহত বাপ্পি তাদেরই একজন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন