News71.com
 Bangladesh
 03 Feb 22, 06:17 PM
 176           
 0
 03 Feb 22, 06:17 PM

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল দুর্ঘটনা॥ নিহত ১

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল দুর্ঘটনা॥ নিহত ১

নিউজ ডেস্কঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ-দর্শনা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহব্বত হোসেন নামে একজন। আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য জানান। নিহত শহিদুল একই উপজেলার বাগোয়ান গ্রামের তাহেরুল ইসলামের ছেলে। আর আহত মহব্বত একই গ্রামের ইন্দুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কেদারগঞ্জ আসছিলেন শহিদুল ও মহব্বত। পথে বল্লভপুর মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আরোহী দু’জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর শহিদুলের অবস্থার অবনতি ঘটে। সেখান থেকে তাকে কুমেক হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। পরে মুমূর্ষু অবস্থায় শহিদুলকে কুষ্টিয়া নেওয়ার পথে পথে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন