News71.com
 Bangladesh
 03 Feb 22, 06:35 PM
 201           
 0
 03 Feb 22, 06:35 PM

যেকোন অনুষ্ঠানে ১০০ জনের বেশি নয়॥ লাগবে টিকা সনদ

যেকোন অনুষ্ঠানে ১০০ জনের বেশি নয়॥ লাগবে টিকা সনদ

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে যেকোনো অনুষ্ঠানে অংশগ্রহণকারীর সংখ্যা নির্দিষ্ট করে দিয়েছে সরকার। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অবশ্যই টিকার সনদ এবং পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার সনদ আনতে বলা হয়েছে। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব শর্ত দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, উন্মুক্ত স্থানে ও ভবন অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন, তাদের অব্যশই কোভিড টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন