News71.com
 Bangladesh
 04 Feb 22, 11:32 AM
 153           
 0
 04 Feb 22, 11:32 AM

ডিএসসিসি এখন আর ভঙ্গুর সংস্থা নয়॥ মেয়র তাপস

ডিএসসিসি এখন আর ভঙ্গুর সংস্থা নয়॥ মেয়র তাপস

নিউজ ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এখন আর কোনও ভঙ্গুর সংস্থা নয় বলে মন্তব্য করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে সার্বিক রাজস্ব আদায়ের পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা ও কর্মদক্ষতায় গত অর্থবছরে আমরা ৭০৩ কোটি টাকা রাজস্ব আদায় করতে পেরেছি। করপোরেশনের ইতিহাসে এটাই সর্বোচ্চ রাজস্ব আয়। যে গতিতে এগিয়ে চলেছি, এ বছর আমরা ৯০০ কোটি টাকা রাজস্ব আদায় করতে পারবো বলে আশাবাদী। তিনি বলেন, আমরা ঢাকাবাসীর নজর কাড়তে পেরেছি, ভরসা দিতে পেরেছি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আর কোনও ভঙ্গুর সংস্থা নয়। দক্ষিণ সিটি করপোরেশন ঢাকাবাসীকে সেবা দেওয়ার মতো একটি অত্যন্ত দক্ষ ও যোগ্য প্রতিষ্ঠান, তা আমরা ঢাকাবাসীকে দেখাতে সক্ষম হয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন