News71.com
 Bangladesh
 04 Feb 22, 11:33 AM
 136           
 0
 04 Feb 22, 11:33 AM

রাজধানীর যাত্রাবাড়ীতে ৬০০ প্রতিবন্ধীকে শীতবস্ত্র দিল র্যাব॥

রাজধানীর যাত্রাবাড়ীতে ৬০০ প্রতিবন্ধীকে শীতবস্ত্র দিল র্যাব॥

নিউজ ডেস্কঃ প্রায় ৬০০ অসহায় প্রতিবন্ধীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পাড়াডগার মান্নান স্কুল অ্যান্ড কলেজে ডিজেবল ডেভলপমেন্ট সোসাইটির (ডিডিএস) প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র তুলে দেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

র‌্যাব জানায়, প্রতিবন্ধীদের অনেকেই অসহায় জীবনযাপন করেন। তাদের কেউ কেউ দুবেলা দুমুঠো খাবার খেতে পারেন না। কেউ কেউ বেঁচে থাকার জন্য বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তির পথ। শীত নিবারণের জন্য অনেকেরই শীতবস্ত্র নেই। এসব দিক বিবেচনায় র‌্যাব ডিজি হতদরিদ্র অসহায় প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় ডিজেবল ডেভলপমেন্ট সোসাইটির (ডিডিএস) প্রায় ৬০০ অসহায় প্রতিবন্ধীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন র‌্যাব ডিজি। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে র‌্যাবে সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও র‌্যাব-১০ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন