News71.com
 Bangladesh
 04 Feb 22, 11:34 AM
 162           
 0
 04 Feb 22, 11:34 AM

ই-কমার্সে আস্থা ফেরাতে কাজ করবে এফবিসিসিআই॥

ই-কমার্সে আস্থা ফেরাতে কাজ করবে এফবিসিসিআই॥

নিউজ ডেস্কঃ দেশে ই-কমার্সের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু নানা কারণে ক্রেতাদের আস্থার সংকটে পড়েছে ই-কমার্স খাত। এই অবস্থার উত্তরণে ও নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করবে ই-কমার্স বিষয়ক এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটি। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত কমিটির প্রথম বৈঠকে এ কথা বলেন কমিটির ডিরেক্টর ইন চার্জ ও ই-ক্যাব সভাপতি শমী কায়সার।

তিনি বলেন, কোভিডকালে দেশে ই-কমার্স সেবা কয়েকগুণ বেড়েছে। কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনায় ই-কমার্সের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ই-কমার্স কোম্পানিগুলোর জন্য ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। এছাড়া শিগগিরই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল গঠন করা হবে। সরকারের এসব কার্যক্রমের মাধ্যমে দেশে ই-কমার্স খাতে ক্রেতাদের আস্থা ফিরে আসবে বলে মনে করেন শমী কায়সার। ই-কমার্সের সার্বিক ইকো-সিস্টেমের উন্নয়নে স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে এক বছরের রোডম্যাপ তৈরি করা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন