
নিউজ ডেস্কঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব-পেন্নাই সড়কে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়দিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন জনের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।