News71.com
 Bangladesh
 04 Feb 22, 11:35 AM
 200           
 0
 04 Feb 22, 11:35 AM

ঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানী॥ আরও ভারী বর্ষণের আভাস

ঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানী॥ আরও ভারী বর্ষণের আভাস

নিউজ ডেস্কঃ লঘুচাপের প্রভাবে বেড়েছে বৃষ্টিপাতের প্রবণতা। শৈত্যপ্রবাহ কেটে গেলেও বৃষ্টিতে বাড়ছে শীতের অনুভূতি। রয়েছে ভারী বৃষ্টিপাতের আভাস। পূর্বাভাস ছিল ঢাকাসহ চার বিভাগে বৃষ্টিপাতের। তবে বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) দিনভর বৃষ্টির দেখা না মিললেও রাজধানীতে সন্ধ্যায় নেমে এলো ঝুম বৃষ্টি। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টিপাত কমে ফের দেখা দিতে পারে শৈত্যপ্রবাহ।

চলতি শীত মৌসুমে মাঘে বৃষ্টিপাত একটু বেশি হচ্ছে। আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপের প্রভাবে এমন হচ্ছে, আগামী দুই থেকে তিনদিন পর তাপমাত্রা ফের কমতে পারে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন