News71.com
 Bangladesh
 04 Feb 22, 06:42 PM
 180           
 0
 04 Feb 22, 06:42 PM

বৈরী আবহাওয়ার কারনে বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ॥

বৈরী আবহাওয়ার কারনে বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ॥

নিউজ ডেস্কঃ বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখে কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠে। পরে দুপুর ১টার দিকে ঝড়ো বাতাস বইতে শুরু করে। এ সময় উত্তাল হয়ে উঠে পদ্মা নদী। যে কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়।

এদিকে ফেরিঘাট সূত্র জানায়, হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে চলাচলরত ফেরিগুলো নৌপথের বিভিন্ন স্থানে নিরাপদে রয়েছে। এছাড়া পরিবহন লোড করে ঘাটে অবস্থান করছে অন্যান্য ফেরি। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুপুর ১টা থেকে বৈরী আবহাওয়ার কারণে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘাটে যাত্রীরা ঝড়ো বাতাস ও বৃষ্টি থামার অপেক্ষায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন