News71.com
 Bangladesh
 04 Feb 22, 06:43 PM
 161           
 0
 04 Feb 22, 06:43 PM

রাজধানীর কাফরুল থেকে ৫ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১॥

রাজধানীর কাফরুল থেকে ৫ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১॥

নিউজ ডেস্কঃ রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ মো. রাসেল নামে এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি উত্তরা বিভাগ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কাফরুল থানাধীন সেনপাড়ার একটি বাসার গ্যারেজ থেকে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমান বলেন, সেনপাড়ার ওই গ্যারেজে চোরাই মোটরসাইকেল রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রাসেল নামে এক জনকে গ্রেফতার করা হয়। এ সময় ওই গ্যারেজ থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়, সেগুলোর কোনো বৈধ কাগজ নেই। তিনি বলেন, গ্রেফতার রাসেল ডিএমপির কাফরুল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন