News71.com
 Bangladesh
 04 Feb 22, 06:43 PM
 189           
 0
 04 Feb 22, 06:43 PM

বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু॥

বনশ্রীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ রাজধানীর বনশ্রীতে তেলবাহী ট্রাকের ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে রামপুরা ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন। নাসের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভুইয়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। ঢাকায় তিনি খিলগাঁও মেরাদিয়া লালমিয়ার গলিতে ভাড়া বাসায় থাকতেন এবং গুলশানে চিটাগাং বুল হোটেলের ম্যানেজার ছিলেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহরিয়ার হোসেন বলেন, আজ সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। রামপুরা বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি তেলবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে চাকায় পিষ্ট হন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক, হেলপারকে পুলিশ আটক করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন