
নিউজ ডেস্কঃ ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলে টানা চারদিন ধরে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে শনিবার (৫ ফেব্রুয়ারি) পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হতে পারে। এদিকে, টানা চারদিন ধরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতের পেট্রাপোল বন্দরে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানা যায়।
বেনাপোল কাস্টমস হাউজের কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা কে এম ফয়সাল জানান, ভারতের পেট্রাপোল বন্দরে তাদের অভ্যন্তরীণ কোন্দলে গত চার দিন ধরে আমদানি রপ্তানি বানিজ্য বন্ধ রেখেছে ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ী সংগঠন। তবে এই চার দিন আমদানি রপ্তানি বানিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দর থেকে পণ্য খালাস সচল রয়েছে। বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা জানান, ভরতের পেট্রাপোল বন্দর কতৃপক্ষ ও সেখানকার ব্যবসায়ী সংগঠনের মধ্যে কোন্দলের কারণে গত চার দিন ধরে আমদানি রপ্তানি বানিজ্য বন্ধ রেখেছে ব্যবসায়ী সংগঠনের নেতারা। যার ফলে বাংলাদেশি ব্যবসায়ীদের লোকসান গুণতে হচ্ছে। এতে করে এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যবসায়ীরা।