
নিউজ ডেস্কঃ রাজধানীর তুরাগ থানাধীন ডিয়াবাড়ী থেকে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি জানিয়েছেন। গ্রেফতাররা হলেন, মো. আইয়াস ও মো. উনাইস। তাদের দু’জনের বাড়ি চট্টগ্রামে। মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তুরাগ থানাধীন ডিয়াবাড়ী এলাকার কালা মিয়া মার্কেট থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।